BASC is a charitable organization dedicated to the nurture and promotion of Bengali and Indian culture, language, and religion for the Southern California community through educational, religious, and charitable activities.
প্রবাসের সিনেমা হলে 'ইতি মৃনালিনী' - রুমি বাগচী ভাওয়াল - A report on BASC Movie by Rumi Bagchi Bhawal
'ইতি মৃনালিনী"-ই হোক অথবা ' নৌকাডুবি'-ই হোক, যে কোনো বাংলা ফিল্ম-ই প্রবাসে কোনো সিনেমা হলে বসে দেখলে তার অভিঘাত সম্পূর্ন অন্যরকম | আমেরিকান জীবনের প্রতি আমার এমনি-ই কোনো অনুযোগ ছিল না. ছোটবেলার সেই সাধারণ মাপের জীবনটা প্রবাসে এসে এমন বৃহত্তর হয়ে পড়ায় মনে হয়েছিল আমার দু'হাত যেন ভরে গেলো | রোজ-ই নতুন কিছু জানার আনন্দে দেশ ছেড়ে দূরে থাকার বিষন্নতা সহজেই কেটে যায় | আর আমাদের মত যারা প্রযুক্তির অত্যন্ত সুসময়ে প্রবাসে এসেছে..যখন দেশে ফোন করাটা অত্যন্ত সহজ..যখন ওয়েব ক্যামে বাড়ির সকলের সাথে মুখোমুখি বসে গল্প করা যায়..যখন প্রতি বছর-ই দেশে যাওয়া যায় | এর সাথে মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে নতুন বাংলা ফিল্ম সিনেমা হলে দেখতে পাওয়ার সুযোগ আমাকে নিজের শিকড় হারিয়ে ফেলার কোনো অনুভূতি-ই দেয় না. অথবা হয়তো এটাই ঠিক যে আমি নিশ্চিত জানি যে আমার শিকড় আমার জন্মভূমিতে-ই, সে বিশ্বাসে কখন-ও কোনো টান পড়ে না |
ইতি মৃনালিনী' ফিল্মটির কথা যদি ভাবি তবে এটা বলতেই হবে যে ফিল্মটি একটি নুন্যতম মান অবশ্যই অতিক্রম করেছে | অপর্ণা সেনের ফিল্ম তো এরকম হবেই---এরকম বললে চলে না. প্রতিটি ফিল্মকে পৃথক ভাবে অন সকলের তৈরী ফিল্মের সাথে এক মঞ্চে পাশাপাশি রেখে ভালো-মন্দ বিচার করার কথা | আবার সেই মানের উপরে উঠে যদি আরও বিচার করতে হয় তবে অভিনয়ের কথা বলা দরকার | প্রায় সব অভিনেতা-অভিনেত্রী-ই খুব ভালো অভিনয় করেছেন | গল্পটিতে নতুন কিছু নেই. বরং পরপর বেশ কয়েকটি ফিল্মে আমাদের এই এক-ই পটভূমি দেখতে হয়েছে. অর্থাৎ--ফিল্মের মধ্যে ফিল্ম | কলমের কাজে তেমন বুদ্ধির ছটা নেই | পট পরিবর্তনে অতিনাটকীয়তায় গভীরতা হারিয়ে যায়. আর যাকে যথার্থ শিল্প বা আর্ট বলা হয় অর্থাৎ 'ব্যাঞ্জনা' --একটি সামান্য আঁচড়ে অনেক কথা বলে দেওয়া -সেটা খুঁজে পাওয়া যায় না | পরিচালকের নিজের জীবনের সাথে এ গল্পের মিল আছে কি না -- তা খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই কারণ সেটি শিল্পের অন্তর্গত নয় | মিল থাকলেও ক্ষতি নেই, না থাকলেও ক্ষতি নেই | এতে শিল্পের কোনো যায় আসে না. যে কোনো সাহিত্যেই বাস্তব ও কল্পনা কম-বেশী মিলে মিশে থাকে-- এটাই সত্যি | এ সব কিছু নিয়েও ফিল্মটি যথেষ্ট চিত্তাকর্ষক | সারা ফিল্মটি তে রঙের ব্যবহার খুব সুন্দর. বিশেষ করে পুরনো দিনগুলিতে রঙ্গের উজ্জলতা কমিয়ে দেওয়ার ব্যাপারটি অত্যন্ত শৈল্পিক | আর আমাদের কাছে এভাবে সিনেমা হলে বসে বাংলা সিনেমা দেখার একটি দারুণ দিক এই যে হলের সব দর্শককে আমরা চিনি অথবা জানি. অন্ধকারে যারা কথা বলছে তাঁদের গলার স্বর আমার চেনা. আমি তাঁর নাম বলে দিতে পারি | এ ব্যাপারটি দেশেও কখনো পাওয়া যায় না | ফিল্ম দেখার সাথে বন্ধুদের সাহচর্য মিলে গিয়ে ব্যাপারটি আর সাধারণ থাকে না. একটি যে কোনো সিনেমা দেখার চাইতেও আরো অনেক কিছু হয়ে যায় |
Recent comments